Global24plus

অপারেশন সাইবার প্রহার: রাজ্যে সাইবার অপরাধীদের ডেরায় পুলিশের বড় হানায় গ্রেফতার ১০৭, হদিশ ৯৩ কোটির কেলেঙ্কারি

মেগা ড্রাইভ ‘অপারেশন সাইবার প্রহার’

মেগা ড্রাইভ ‘অপারেশন সাইবার প্রহার’

কলকাতা: রাজ্যে সাইবার অপরাধের জাল উপড়ে ফেলতে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন ! রাজ্যজুড়ে শুরু হওয়া বিশেষ মেগা ড্রাইভ ‘অপারেশন সাইবার প্রহার’-এর জেরে মাত্র এক সপ্তাহে খাঁচায় পুরে ফেলা হয়েছে ১০৭ জন সাইবার অপরাধীকে এই বিশাল অভিযানে প্রায় ৯৩ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ মিলেছে, যা দেখে চোখ কপালে উঠেছে দুঁদে তদন্তকারীদেরও!

কী এই ‘অপারেশন সাইবার প্রহার

সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করতে পুলিশ এই বিশেষ অভিযান শুরু করেছে। বিগত ৭ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে এই ‘অপারেশন সাইবার প্রহার’ চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একের পর এক ডেরায় হানা দিয়ে এই বিপুল সংখ্যক প্রতারককে হাতেনাতে গ্রেফতার করে।

টার্গেট তিনটি ভুয়ো কল সেন্টার

অভিযান চলাকালীন পুলিশ রাজ্যের তিনটি ভুয়ো কল সেন্টারে অতর্কিতে হানা দেয়। আইনি ব্যবসার আড়ালে এই কল সেন্টারগুলি থেকেই মূলত প্রতারণার আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য চক্র চালানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সেখান থেকে প্রচুর ল্যাপটপ, মোবাইল ফোন এবং সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

যেভাবে ছড়ানো হতো প্রতারণার জাল

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মূলত দুটি চেনা ছক ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত এই প্রতারকেরা:

KYC আপডেটের নামে জালিয়াতি: ব্যাঙ্কের গ্রাহকদের ফোন করে KYC (Know Your Customer) বা প্যান কার্ড আপডেটের ভয় দেখিয়ে অ্যাকাউন্ট খালি করে দেওয়া হতো।

সহজ লোন পরিষেবার টোপ: খুব কম সুদে বা বিনাশর্তে লোন দেওয়ার নাম করে ফাঁদ পাতা হতো। লোন পাইয়ে দেওয়ার অছিলায় প্রসেসিং ফি বাবদ হাতিয়ে নেওয়া হতো মোটা টাকা ।

সাইবার প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?

(সুরক্ষা টিপস)সাইবার অপরাধীদের ফাঁদ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে নিচের নিয়মগুলি অবশ্যই মেনে চলুন:

OTP বা PIN শেয়ার নয়: কোনো ব্যাঙ্ক বা সরকারি সংস্থা কখনো আপনার কাছ থেকে ফোনে OTP, ATM PIN বা নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড জানতে চায় না

KYC আপডেটের ভয় উপেক্ষা করুন: ফোন করে অ্যাকাউন্ট ব্লক বা KYC আপডেটের ভয় দেখালে আতঙ্কিত না হয়ে সরাসরি আপনার ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন।

ব্যক্তিগত গোপন রাখুন: সোশ্যাল মিডিয়া বা কোনো অজানা লিঙ্কে নিজের আধার, প্যান বা ব্যাঙ্কের নথির ছবি শেয়ার করবেন না।

লোভনীয় অফার এড়িয়ে চলুন: “খুব সহজে ঘরে বসে আয়” বা “বিনাশর্তে লোন” দেওয়ার মতো অফারগুলি আসলে প্রতারকদের পাতা ফাঁদ।

সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না: লটারি জেতা, সস্তায় লোন বা বিদ্যুৎ বিল বাকি থাকার অজুহাতে আসা কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না।

Exit mobile version